ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কিংবদন্তিদের তালিকায় নাম লেখালেন স্মিথ!

#

স্পোর্টস ডেস্ক

১২ জুন, ২০২৫,  4:42 PM

news image

ইংল্যান্ডের লর্ডসে বারবারই নিজেকে প্রমাণ করেছেন স্টিভেন স্মিথ। শেষবার খেলেছিলেন ২০২৩ সালে। সেবারেও ছিল তার দুর্দান্ত এক সেঞ্চুরি। বড় মঞ্চের খেলোয়াড় স্টিভেন স্মিথ ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসেও দেখালেন নিজের ব্যাটের ঝলক। বুধবার প্রথম দিনের খেলায় প্রোটিয়া বোলাররা আগুন ঝরিয়েছেন পিচে। তাতেও শান্ত এক ইনিংস খেললেন স্মিথ।  ১১২ বলে করেছেন ৬৬ রান। তাতেই ভেঙেছেন অনেক কীর্তি। ইংল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটার হিসেবে তিনি সর্বোচ্চ সংখ্যক পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন। এই তালিকায় এতদিন ওপরে ছিলেন বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। ইংলিশ ভূখণ্ডে ১৮টি ফিফটিতে তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন স্মিথ। ইংল্যান্ডের মাঠ লর্ডসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানও এখন তার নামের পাশে। ঐতিহাসিক ভেন্যুটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ ৫৭৮ রান স্মিথের। পেছনে পড়েছেন ওয়ারেন বার্ডসলি, গ্যারি সোবার্স, ডন ব্র্যাডমানের মতো নামেরা।  তবে স্মিথের অনন্য কিছু কীর্তিও আছে, যেখানে পা রাখেননি আর কেউই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একাধিক ফাইনালে ফিফটি করেছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। এশিয়ার বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির নকআউট ম্যাচে ৫টির বেশি ফিফটি আছে তার। গতকাল আইসিসি নকআউট ম্যাচে ৭ম ফিফটি দিয়ে ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকেও।  ৬৬ রানের এই ইনিংসটি লর্ডসে স্মিথের ৫ম পঞ্চাশোর্ধ ইনিংস। ক্রিকেটের ইতিহাসে ভিনদেশী ক্রিকেটারদের মধ্যে এই কীর্তি আছে কেবল শিভনারায়ণ চন্দরপলের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম