ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২২,  6:18 PM

news image

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত সানাউল্লাহ (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সানাউল্লাহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভোলানাথপুর এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি ছিলেন সানাউল্লাহ। শনিবার রাত ৯টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী ভূইঁয়া জানান, মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম