ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  4:59 PM

news image

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত হলেন- ঝিনাইদহ সদর থানার বানিয়াকান্দা এলাকার আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ খোকন (৪৪)। এ কারাগারে তার কয়েদি নং- ৯৯৮০এ।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, ঝিনাইদহ সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন আব্দুল লতিফ খোকন। সোমবার রাত পৌনে ১২টার দিকে তিনি কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টার দিকে আব্দুল লতিফ খোকনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম