ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কাল লন্ডন থেকে দেশে ফিরবেন রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৪,  5:56 PM

news image

স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৩ মার্চ আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। এরপর ৫ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য আরব আমিরাত থেকে লন্ডনে যান সাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন। লন্ডনের পৌঁছানোর পর রাষ্ট্রপতি কেমব্রিজ শহরে যান। সেখানে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাকে অভিবাদন জানান। উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম