ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কাল থেকে নতুন সময়সূচিতে চলবে আদালত

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  5:15 PM

news image

হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন এনেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী রোববার (১৩ নভেম্বর) থেকে নির্ধারিত সময়সূচিতে চলবে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালত। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ নভেম্বর থেকে কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

হাইকোর্টের সময়সূচি

রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

অফিসের সময়সূচি

রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে।

অধস্তন আদালতের সময়সূচি

রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

অফিসের সময়সূচি

রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। পর দিন সুপ্রিম কোর্ট প্রশাসনও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনে। তবে আগামী রোববার থেকে আর পরিবর্তিত সময়সূচি থাকছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম