ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কালুরঘাটে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২৩,  5:21 PM

news image

চট্টগ্রামের কালুরঘাটে কাদের বেডিং নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় বিসিক শিল্পাঞ্চলের কাদের বেডিং নামের জুট কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কালুরঘাট এবং চান্দগাঁও স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে চন্দনপুরা এবং বায়েজিদ স্টেশন থেকে আরও তিন ইউনিট যোগ দেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম