ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কালীগঞ্জে স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মার্চ, ২০২৩,  9:54 PM

news image

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পান করে তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার ভাংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালেপাড়ার রাজিব হোসেন (২৬)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে পান করেন তারা। এরপর অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকালে শহরের নদীপাড়া ও ঢাকালেপাড়া এলাকার একাধিক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর সত্যতা পায়। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, শুক্রবার সকালে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে যাই। লোকমুখে শুনেছি, বৃহস্পতিবার নিহতরা বিষাক্ত স্পিরিট পান করেছিলেন। রাতে অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। তিনি এ ঘটনায় তদন্তপূর্বক দোষী ব্যাক্তির শাস্তির দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, এ পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। তবে স্থানীয়দের মুখে স্পিরিট পানে মৃত্যুর কথা শোনা গেলেও ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম