ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কালীগঞ্জে সাতসকালে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মার্চ, ২০২৩,  4:21 PM

news image

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের সামনে স্যালোইঞ্জিন চালিত ভ্যানের সাথে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ভ্যানের দুই যাত্রী। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন নিহত দম্পতির মেয়ে সাথী খাতুন, ভ্যানের চালক করিম ও অপর এক শিশু। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইকবাল কবির জানান, সকালে ফজরের নামায পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেয়। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পিছনের দিক থেকে আসা মাছবোঝাই পিকআপ ভ্যান যাত্রীবাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পারভীনা খাতুন। তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক করিম ও অপর এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় ছাবদার আলীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম