ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৫,  6:02 PM

news image

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে লোহার রড দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে।  বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদেপল্লীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল রাত ৩টার দিকে ওই গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল রডের ছুচালো অংশ দিয়ে বুকে আঘাত করে। ঠেকাতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত রুবেল হোসেন নামে এক যুবককে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম