ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চিকিৎসক নিহত

#

২০ জানুয়ারি, ২০২৬,  4:55 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় স্কুটি আরোহী এক চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিকিৎসকের নাম মিশুক ভট্টাচার্য (৩৮)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার মৃত পিন্টু ভট্টাচার্যের ছেলে। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। পেশাগত জীবনে তিনি নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যায় কর্মস্থল পলাশ থেকে স্কুটি চালিয়ে বাসায় ফিরছিলেন মিশুক ভট্টাচার্য। রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম