ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৬,  7:59 PM

news image

গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার আটাবহ ইউনিয়নের বিশাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হলেন, উপজেলার আটাবহ ইউনিয়নে বিশাইদ গ্রামের মঙ্গল চন্দ্র সরকারের মেয়ে ও একই গ্রামের বীরেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী মিতু সরকার (৪০)।  পুলিশ সূত্রে জানা জানা গেছে, শনিবার ভোরে ওই গৃহবধূর স্বামী কাজে চলে গেলে ফাঁকা বাড়িতে নিজ কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার করার অভিযোগ উঠেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এই বিষয়ে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম