ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কারাগারের ছাদ ফুটো করে পালানোর চেষ্টা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৪,  5:34 PM

news image

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি। এ সময় তাদের ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। গ্রেপ্তার কয়েদিরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. নজরুল মজনু ওরফে মঞ্জু (৬৮), নরসিংদীর মাধবদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে মো. আমির হামজা ওরফে আমির হোসেন, বগুড়ার কাহালুর উলট্র পূর্বপাড়ার মো. মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) ও একই জেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়ার মৃত ইসরাইল শেখের ছেলে মো. ফরিদ শেখ (৩০)। এ বিষয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায়। এরপর তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’ বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়েছেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম