ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৬,  8:15 PM

news image

রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।  রোববার (৪ জানুয়ারি) ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তাতে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ব্যবসায়ীদের সরিয়ে দেয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে বলেন, আমরা সাউণ্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এ পরিস্থিতিতে কিছু সময়ের জন্য কারওয়ান বাজার মোড় হয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। আন্দোনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান নেন। উল্লেখ্য, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে এই আন্দোলন করছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার মোড়ে এই কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টার পর জায়গাটি প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম