ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  6:08 PM

news image

গাজীপুর গাছা রোডে বড়বাড়ি এলাকায়  সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে মোঃ পারভেজ (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে দুইজনে। এর আগে ঘটনার পরদিন শুক্রবার সকাল ৭ টা ৫০ মিনিটে মোঃ মিঠু নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত পারভেজ এর শরীরে ৮৬% শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টায় তার মৃত্যু হয়।   

এর আগে, গত (১৩ অক্টোবর) ২০২২ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর গাছা রোড হাজী ওয়াহিদ সিএনজি পাম্পে কাভার্ডভ্যানে খালি সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ঐ দিন দিবাগত রাত  সাড়ে আট টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সত্যতা নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত পারভেজের গ্রামের বাড়ি চট্টগ্রাম চাঁদগাও তার বাবার নাম নাজিম উদ্দিন, সে ঐ কাভার্ডভ্যানের শ্রমিক ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম