ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৬,  4:46 PM

news image

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। যারমধ্যে চীনের এক নাগরিক রয়েছেন। বাকিরা আফগানি। সোমবার রাতে এ বিস্ফোরণ ঘটায় আইএসআইএল। তারা ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে। রেস্তোরাঁটি চীনের এক মুসলিম নাগরিক যৌথভাবে চালাতেন। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটি আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচিত। রেস্তোরাঁর রান্নাঘরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। আইএসআইএল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে। আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, হামলার শিকার রেস্তোরাঁটি কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-ন-তে অবস্থিত। সেখানে বিভিন্ন অফিস ভবন, শপিং কমপ্লেক্স এবং দূতাবাস রয়েছে। এই এলাকাটিকে আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়। সূত্র : আলজাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম