ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কাপাসিয়া দক্ষিণ খামের পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি, ২০২৪,  7:12 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা দক্ষিণ খামের জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ওয়াজ করেন মুফতি আবু ইউসুফ মধুপুরী ও  হযরত মাওলানা মোঃ আব্দুল মান্নান । ১৯ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার দক্ষিণ খামের জামে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ খামের পূর্বপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ কফিল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান । উদ্বোধক ছিলেন টাইলস ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন তরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুবুর রহমান সিকদার, ইউপি সদস্য আসাদুজ্জামান নূর, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও তরগাও ইউনিয়ন সামাজিক সংঘের সভাপতি মোঃ বাবু শেখ। আমন্ত্রিত অতিথি ছিলেন মসজিদ কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল হক ইমান, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক সাজিদুল করিম সুমন, মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা এম এ আশরাফ আলী সহ বিভিন্ন এলাকার মুসল্লী একরাম উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম