ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কাপাসিয়ায় পশু খাদ্য ও ওষুধের দোকানে জরিমানা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৩,  8:58 PM

news image

নিরাপদ প্রাণিজ আমিষ  সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন খাদ্য ও ভেটেরিনারি মেডিসিনের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স প্রদর্শন না করায়  পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে কাপাসিয়া উপজেলা আমরাইদ ও বীর উজলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাজমুল হুসাইন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায় মেয়াদ উত্তীর্ণ  ঔষধ ও লাইসেন্স প্রদর্শন না করার মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী মাস্টার পোল্ট্রি ফিডকে ৫ হাজার টাকা,আসাদুল্লাহ পোল্ট্রি ফিডকে ৫ হাজার টাকা, মা পোল্ট্রি মেডিসিনকে ৫ হাজার টাকা,আদিবা ফিড এন্ড মেডিসিনকে ২ হাজার টাকা ও মুক্তি ফিড এন্ড মেডিসিনকে ৫ হাজার টাকা সহ মোট ২২ হাজার টাকা পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করে আদায় করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফুল্লাহ, কাপাসিয়া থানার এস আই আব্দুল আলিম সহ  পুলিশের সদস্যবৃন্দ ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম