ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কাপাসিয়ায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

#

২০ অক্টোবর, ২০২৩,  2:29 AM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: সরকারের বিভিন্ন দপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় তরগাঁও ইউনিয়ন  উপকারভোগীদের সাথে  মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা নবীপুর গ্রামের গাইন্দালি ব্রিজের সংলগ্ন মাঠে  তরগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে উপকারভোগীদের সাথে এই মতবিনিময় ও আলোচনা সভা হয়। তরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আয়ুবুর রহমান সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিকী সহ উপজেলা ও তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম