ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

কাপাসিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২,  5:48 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরঁগাও ইউনিয়নের তরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে।এসময় দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা নগদ জরিমানা করে তা আদায় করা হয়।  শুক্রবার ১৮ মার্চ দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত জানান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(৩)(ঙ) এবং ৬ ধারা লংঘন করার অপরাধে দুটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কাপাসিয়ার তরগাঁও গ্রামে এস.এম.সি এবং আর.বি.এম নামক ইটভাটা। ভ্রাম্যমাণ আদালতের এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মইনুল হক ও মোঃ মমিন ভূইয়া। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কাপাসিয়া থানার পুলিশ, কাপাসিয়া ফায়ার সার্ভিস ও ব্যাটেলিয়ান আনসার সদস্যগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম