ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৩,  5:52 PM

news image

কানাডায় একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার (২৮ জুলাই) রাতে দেশটির আলবার্টার ক্যালগারির পশ্চিমে পাহাড়ি অঞ্চলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের বিমানটিতে পাঁচজন যাত্রী ছিল। এছাড়া একজন পাইলট ছিলেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। ব্রিটিশ কলাম্বিয়ার স্যালমন আর্মে গির্জার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য শুক্রবার রাত ৯টার দিকে ক্যালগারির কাছে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি। আরসিএমপি’র স্টাফ সার্জেন্ট রায়ান সিঙ্গেলটন বলেন, বিমানটি উড্ডয়নের পরই  রাত সাড়ে ৯টার দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই অনুসন্ধানে নামে উইনিপেগ-ভিত্তিক রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স (আরসিএএফ)। আরসিএএফ ক্রুরা ক্যালগারির প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে পাহাড়ি এলাকা কানানাস্কিস কান্ট্রির মাউন্ট বোগার্টে বিধ্বস্ত অবস্থায় নিখোঁজ বিমানের সন্ধান পায়। দুর্ঘটনাস্থলটি কানানাস্কিস গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল। অবশ্য নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। বিমানটিতে থাকা ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান সিঙ্গেলটন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম