ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কানাডায় চিরনিদ্রায় শায়িত হলেন কবি আসাদ চৌধুরী

#

০৭ অক্টোবর, ২০২৩,  4:41 PM

news image

কানাডার স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর কবি আসাদ চৌধুরীর জানাজার নামাজ টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধাঘণ্টা রাখা হয়। সর্বসাধারণের দেখা সম্পন্ন হলে কবির মরদেহ অন্টারিও'র পিকারিং ডাফিন মেডোজ কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, কবি আসাদ চৌধুরী কানাডার স্থানীয় সময় ৫ অক্টোবর ভোর রাত তিনটার সময় কানাডার অশোয়া শহরের লেক রিজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি গত এক বছর ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন।  কবি আসাদ চৌধুরী দীর্ঘদিন কানাডার টরেন্টোতে তাঁর মেয়ে নুসরাত জাহান চৌধুরীর সাথে থাকতেন। কবির জামাতা নাদিম ইকবাল জানান, কবি আসাদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গতমাসে তাকে কানাডার লেক রিজ হেলথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ই ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম