ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কানাডাজুড়ে দাবানল পরিস্থিতি উদ্বেগজনক

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট, ২০২৬,  5:07 PM

news image

কানাডাজুড়ে দাবানল পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দেশজুড়ে বর্তমানে প্রায় ৯০০টি দাবানল সক্রিয় রয়েছে। চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৭ লাখ হেক্টরেরও বেশি বনভূমি আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে অন্টারিওসহ দেশের বিভিন্ন উত্তরাঞ্চল। সেখানে একাধিক আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।


কানাডা সরকার জানিয়েছে, দাবানল পরিস্থিতি মোকাবিলায় ফেডারেল সরকার প্রদেশ ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তা দিতে জরুরি সেবা অব্যাহত রয়েছে।


বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বড় ধরনের দাবানলের পরিপ্রেক্ষিতে দেশটিতে একটি জাতীয় দাবানল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গঠনের দাবিও জোরালো হয়েছে।


পরিস্থিতির ওপর নজর রাখছে কানাডা সরকার। আগুনের বিস্তার ঠেকাতে এবং ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এদিকে দাবানলের ধোঁয়ায় আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, টরন্টোসহ কানাডার বিভিন্ন অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বায়ুদূষণ বেড়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, ফেডারেল সরকার প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম