ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কানপুর টেস্ট: তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  8:50 PM

news image

বৃষ্টিতে ভেসে গিয়েছিল কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। একই ঘটনার সাক্ষী হলো তৃতীয় দিন। বৃষ্টি থামলেও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামকে খেলা জন্য প্রস্তুত করতে না পারায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাঠ পরিদর্শন করার কথা ছিল আম্পায়ারদের। আর তৃতীয় দিনের খেলা শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল সাড়ে ১০টায়। কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ায় মাঠে পানি জমে ছিল । তাই পূর্ব নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। এরপর মাঠ পরিদর্শনের সময়ে নির্ধারণ করা হয় বাংলাদেশ সময় ১২টায়। কিন্তু তখনও কোনো সুখবর দিতে পারেননি আম্পায়াররা। যার ফলে ভেসে গেছে প্রথম সেশনের খেলা। তাই মাঠে না নেমেই লাঞ্চ বিরতিতে গেছে রোহিত-শান্তরা। পরবর্তী মাঠ পরিদর্শনের সময়ে নির্ধারণ করা হয়েছে দুপুর ২টায়। কিন্তু এবারেও কানপুরের ২২ গজকে খেলার উপযোগী হিসেবে বিবেচনা করতে পারেননি আম্পায়াররা। যার ফলে দ্বিতীয় দিনের মতো, আজকের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে শুক্রবার প্রথম দিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দিনের শুরুতেই বৃষ্টির কারণে ম্যাচের প্রায় ১ ঘণ্টা কাটা পড়ে। খেলা শুরু হলেও লাঞ্চ বিরতির আগে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। বিরতি থেকে ফিরে কয়েক ওভার খেলা গড়াতেই কানপুরের আকাশ আবারও মেঘে ঢেকে যায়। যে কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছে আম্পায়াররা। দীর্ঘ সময় অপেক্ষা করলেও বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছিলে আম্পায়ার। প্রথম দিনে ৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক। গতকাল শনিবার প্রথম দিনের ঘাটতি পোষাতে নির্ধারিত সময় সকাল ১০টার আগেই খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৮টা ৫০ মিনিটে শুরু হয় বৃষ্টি। বিকেল পর্যন্ত কয়েক দফায় বৃষ্টি হলে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন আম্পায়াররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম