ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২২,  4:55 PM

news image

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানকার বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার আনুমানিক রাত ৯টায় আল সামাল সড়কে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তারা মা-বাবাসহ পরিবারের সঙ্গে কাতারে বাস করতেন। নিহতরা হলেন- কাতারপ্রবাসী সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)। বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, এই তিন শিক্ষার্থীর গাড়ির চাকা নষ্ট হয়ে গিয়েছিল। তারা রাস্তায় গাড়ি পার্ক করে চাকা ঠিক করছিলেন। এসময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত ২ জনকে হাসপাতালের নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কমিউনিটি সংগঠনের পক্ষে থেকে শোক জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম