ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কাকরাইলে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  4:13 PM

news image

রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা শহীদুল ইসলাম (৪৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাকরাইল মসজিদের মোড়ে একটি কাভার্ডভ্যান শহীদুল ইসলামকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহত শহীদুলের বাড়ি বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। বাবার নাম আব্দুল করিম মণ্ডল। তিনি হাইও‌য়ে পু‌লিশ গাজীপুর রিজিয়নে কাজ করতেন। প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পু‌লিশ শাখা-১-এ কর্মরত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম