ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২২,  5:38 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে এক দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচ ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে হিলি কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ কম এবং উৎপাদন নষ্ট হওয়ার কারণে দাম বেড়েছে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মোসলেম উদ্দীন বলেন, প্রতিদিন বাজারে কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।

এখন কাঁচামরিচের বাজারে আগুন লেগেছে। দুই সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার পরিস্থিতি এমনটা হলে আমরা গরিব মানুষ কীভাবে চলব? হিলি বাজারের হোটেল মালিক রুবেল হোসেন জানান, প্রতিদিন হোটেলে বিভিন্ন রান্না করতে কাঁচামরিচের প্রয়োজন হয়। তবে যেভাবে কাঁচামরিচ এবং শুকনা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে হোটেল ব্যবসা করাই মুশকিল হয়ে পড়েছে। যেখানে প্রতিদিন ৫ থেকে ১০ কেজি কাঁচামরিচের ক্রয় করতাম এখন অল্প করে কিনতে হচ্ছে। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ আরটিভি নিউজকে বলেন, দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচের উৎপাদন নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে। আমরা জয়পুরহাট, নওগাঁ থেকে কাঁচামরিচ ক্রয় করে থাকি। বর্তমানে সেখানেই দাম বেশি। যার জন্য বেশি দামে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম