ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

কসবায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২,  8:03 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় মো. সালাহউদ্দিন নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টায় কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন ওই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে কসবা থানা পুলিশের ওসি আলমগীর ভূঁইয়া বলেন, সকালে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন সালাহউদ্দিন। পথে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম