ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদারকে অপসারন

#

২০ আগস্ট, ২০২৪,  6:15 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): অবশেষে অপসারন করা হলো কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদারকে। ১৮ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপ-সচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, এতদ্বারা স্থানীয় সরকার (উপজেলা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান গনকে স্ব স্ব পদ হতে অপসারন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপ-সচিব মো. আকবর হোসেন এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম