ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কলাপাড়ায় ১৫০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

#

০৯ জুলাই, ২০২৩,  12:37 AM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় ১৫০০ কৃষক পেল বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং ৭০০ কৃষক পেল নারিকেল চারা। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্দোগে স্থানীয় কৃষকদের মাঝে সরকারী এ প্রনোদনা বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম বাবুল, শাহিনা পারভিন সীমা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির প্রমূখ। সুবিধাভোগী কৃষকরা এসময় উপস্থিত থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলাপাড়া কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, ২০২২-২৩ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২/২০২৩-২৪ মৌসুমী আমন ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০০ কৃষকের মাঝে বিআর-২৩, বিরিধান ৪৯, ৫২, ৭৫, ৮৭, ৯৩ প্রজাতির ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার এবং ৭০০ কৃষককে ৫টি করে নারিকেল চারা বিতরন করা হয়। সরকার কৃষিতে স্বয়ংসম্পূর্ন হতে, খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের এ কৃষি প্রনোদনা দিয়ে আসছে। আর কৃষি বিভাগ সরকারের এ মহতী উদ্দোগ সফল করতে মাঠ পর্যায়ে নিরলস ভাবে কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম