ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কলাপাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের কম্বল বিতরণ

#

১৯ জানুয়ারি, ২০২৪,  3:37 AM

news image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় দু:স্থ ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি  কোডেক। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি বেলা ১১ টায়পৌর শহরের লনাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন কোডেকের স্থানীয় কার্যালয়ে ৫০ জন শীতার্ত অসহায় দরিদ্র,বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে এই কম্বল বিতরণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কোডেক সহাকারী পরিচালক মো. রাসেদুর রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোডেক  এলাকা ব্যবস্থাপক মো. ইসমাইল শেখ, শাখা ব্যবস্থাপক মো.  আকতারুজ্জামানসহ কোডেকের অন্যান্য প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোডেক সহাকারী পরিচালক মো. রাসেদুর রেজা বলেন, কোডেক মুলত উপকূলীয় অঞ্চলে কাজ করে। কোডেক শুধু মাইক্রো  ফাইন্যান্স নিয়ে কাজ করেনা, মানুষের জীবন মান উন্নয়নে উপকূলীয় অঞ্চলে নানা কাজ করে থাকে। এছাড়াও কোডেক প্রতিবছর শীতার্ত দরিদ্র,বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছে। বৃহস্পতিবার আমরা ৫০ জন মানুকে কম্বল দিয়েছি। এছাড়াও এই এলাকার বিভিন্ন ইউনিয়নে আরো ৭০০ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম