ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কলাপাড়ায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি, ২০২৪,  4:59 PM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালতখাঁ পাড়া এলাকার নিজঘর থেকে তাদের উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই এলাকার আলী হোসেনের ছেলে আরিফ হোসেন (২৬) ও তার স্ত্রী রিয়া মনি (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়ামনি ও ৪ বছরের মেয়ে সুমাইয়া ছিলেন। বিকেলে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় সুমাইয়া ঘুমিয়ে পড়ে। রাত ১১টার দিকে ঘুম ভাঙলে সে তার বাবাকে ঘরের আঁড়ার সঙ্গে ও মাকে বারান্দার আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে আনে। পরে স্থানীয়রা তাদের গলায় ফাঁশ লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিক কাজ শেষে মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম