ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কলাপাতা দিয়ে তিন পাতুরি

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  5:06 PM

news image

মাছ, শুঁটকি কিংবা সবজি—যেকোনো কিছু দিয়েই তৈরি হতে পারে পাতুরি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

উপকরণ: ইলিশ শুঁটকি ৩০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি আধা কাপ, কাঁচা মরিচকুচি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেপাতাকুচি আধা কাপ, লবণ স্বাদমতো, শর্ষের তেল আধা কাপ, কলাপাতা বড় ১টি।

প্রণালি: ইলিশ শুঁটকি ছোট ছোট আকারে কেটে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন। কলাপাতা কয়েক টুকরা করে কেটে ভালো করে ধুয়েমুছে নিন। একটি পাত্রে সব উপকরণ ভালো করে ১০ মিনিট মাখিয়ে রাখুন। এবার এক টুকরা কলাপাতায় কিছু পরিমাণ ইলিশ শুঁটকির মিশ্রণ নিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিন। গরম তাওয়ায় ৮ থেকে ১০ মিনিট সেঁকে নিন। নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

চিংড়ি পাতুরি

উপকরণ: মাঝারি আকারের চিংড়ি মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি আধা কাপ, কাঁচা মরিচকুচি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেপাতাকুচি আধা কাপ, লবণ স্বাদমতো, শর্ষের তেল আধা কাপ, কলাপাতা বড় ১টি।

প্রণালি: কলাপাতা কয়েক টুকরা করে কেটে ভালো করে ধুয়েমুছে নিন। একটি পাত্রে সব উপকরণ ভালো করে মাখিয়ে ১০ মিনিট রাখুন। এবার এক টুকরা কলাপাতায় কিছু পরিমাণ চিংড়ির মিশ্রণ নিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিন। গরম তাওয়ায় ৮-১০ মিনিট সেঁকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পুঁই ফল ও টাকি মাছের পাতুরি

উপকরণ: ছোট ছোট করে কাটা পুঁই ফল ২৫০ গ্রাম, টাকি মাছ ২টি, টমেটো কিউব ১ কাপ, পেঁয়াজ কিউব ১ কাপ, রসুন কিউব ১/২ কাপ, কাঁচা মরিচকুচি ১/২ কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেপাতাকুচি ১/২ কাপ, লবণ স্বাদমতো, শর্ষের তেল আধা কাপ, কলাপাতা বড় ১টি।

প্রণালি: পুঁই ফল ধুয়ে পানি ঝরিয়ে নিন। টাকি মাছ কেটে ধুয়ে সামান্য হলুদ ও লবণ মেখে নিন। এবার দুই চামচ শর্ষের তেলে ভেজে তুলে মিহি করে মেখে নিন। কলাপাতা কয়েক টুকরা করে কেটে ভালো করে ধুয়েমুছে নিন। একটি পাত্রে সব উপকরণ ভালো করে ১০ মিনিট মাখিয়ে রাখুন। এবার এক টুকরা কলাপাতায় কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিন। গরম তাওয়ায় ৮ থেকে ১০ মিনিট সেঁকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম