ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কলাপাড়ায় বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আ'লীগের বিক্ষোভ মিছিল, পথসভা

#

০৫ নভেম্বর, ২০২৩,  3:08 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পথসভা করেছে উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার রাতে স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। 'কলাপাড়ার মাটি শেখ হাসিনার ঘাঁটি, কলাপাড়ার মাটি নৌকার ঘাঁটি' স্লোগানে মুখর বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব। পথ সভায় এমপি মহিব বলেন,' বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জামায়াত-বিএনপি'র অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সকল সংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সুতরাং যেখানেই বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সেখানেই প্রতিরোধ।' 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম