ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

#

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  8:44 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব বিলকিস জাহান, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় ওজাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম