ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

কলাপাড়ায় প্রবীন সাংবাদিক রফিক বিশ্বাসের স্মরণ সভা

#

২৫ সেপ্টেম্বর, ২০২২,  3:38 AM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সদস্য, প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাস এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রয়াত গুণী এ সাংবাদিকের স্মৃতি নিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাউদ্দিন মান্নু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, এনামুল হক, সাবেক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমূখ। এর আগে প্রয়াত সাংবাদিক রফিক বিশ্বাস সহ কলাপাড়া প্রেসক্লাবের প্রয়াত অপর পাঁচ সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম