ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কলাপাড়ায় নৌকার উঠান বৈঠকে নারীদের ঢল

#

২০ ডিসেম্বর, ২০২৩,  3:08 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: 'আমরা যারা আওয়ামী লীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মার্কা 'নৌকা', এর বাইরে আর কিছু নেই বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।' মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা মাঠে পৌর শহর আওয়ামী লীগ আয়োজিত নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এ কথা বলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে মহিববুর রহমান আরও বলেন, 'করোনা সংক্রমণের সময় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি জীবন বাজি রেখে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে সাধ্যমত খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। আমার সময় কলাপাড়ায় শালিশ বাণিজ্য, দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ছিলনা। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছিলাম বিধায় দল আমাকে আবারও আপনাদের খেদমতের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। সুতরাং নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন। আজকে যারা দলীয় প্রধানের নির্দেশনা প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তারা এক সময় এ জনপদে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। এবার নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা শান্তি চান, না সন্ত্রাস চান। যদি শান্তির পক্ষে আপনাদের অবস্থান হয় তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিন।' নৌকার সমর্থনে আয়োজিত এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার,  আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মোসাম্মৎ রোজিনা আক্তার, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ হুমায়ূন কবির, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর যুবলীগের সম্পাদক মোঃ তারেকুজ্জামান তারেক সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নারীদের ব্যাপক উপস্থিতি উঠান বৈঠক এলাকাকে জন সমুদ্রে পরিণত করে। পরে একই দিন সন্ধ্যায় লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলিপুর বাজারের থ্রি পয়েন্ট এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের আহ্বান জানান নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম