ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কলাপাড়ায় এমপি মহিব্বুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

#

০২ জানুয়ারি, ২০২৩,  8:46 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: 'মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন' স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় এমপি মহিব্বুর রহমান প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা শনিবার রাত আটটায় অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে সিংগারা পয়েন্ট জুটি টুটুল-সম্রাট জুটি কে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও চেক বিতরণ করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া থানার ওসি মো: জসিম, পৌরসভার প্যানেল মেয়ের মো: হুমায়ুন কবির প্রমূখ। টুর্নামেন্টে মোট ২০ টি দল অংশ গ্রহন করে। এবং টুর্নামেন্ট স্পনসর করেন টোটাল প্লাস বাংলাদেশ লিমিটেড ,এ,জে ইলেকট্রনিক্স, মা লক্ষী জুয়েলার্স, ইহান এগ্রো ,বেস্ট লুক ফ্যাশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম