ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কলাপাড়ায় আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মহিব

#

১৯ মে, ২০২৪,  11:02 PM

news image

গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ মহিপুর থানা শাখার নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার শেষ বিকেলে শহরের  হাসপাতাল রোডে  ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়টি উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মুহিব্বুর রহমান এমপি। এসময় তিনি বলেন, সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজের দলে কোন জায়গা হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।' উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম