ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কলাপাড়ায় অসহায়, দুঃস্থ ৪ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

#

৩১ জানুয়ারি, ২০২৪,  10:07 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় অসহায়, দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান'র পরিবারের পক্ষ থেকে বুধবার সকালে  উপজেলার লালুয়া ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ প্রমূখ। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী বলেন, উপজেলার ১২টি ইউনিয়ন ও দুই পৌরসভার অসহায়, দুঃস্থ ৪ হাজার মানুষের মাঝে প্রতিমন্ত্রী মহোদয়ের পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে। আজ লালুয়া, বালিয়াতলী, মিঠাগঞ্জ, ধূলাসার, লতাচাপলি, মহিপুর, নীলগঞ্জ ও কুয়াকাটা পৌর সভায় বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমানের সহধর্মিণী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে প্রতিবছর উপকূলের অসহায়, দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এবছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিতরণ একটু বিলম্বিত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম