ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০২৫,  4:52 PM

news image

কলম্বোয় দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। গল টেস্টেও টস জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা।  বাংলাদেশ এই টেস্টে খেলছে দুটো পরিবর্তন নিয়ে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরছেন একাদশে। আগের টেস্টে তিনি দলে জায়গা পাননি জ্বরের কারণে। তিনি ফেরায় দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। এদিকে এই টেস্টেও চোটের কারণে দল থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছে। এবার এই খেলোয়াড়টি হলেন প্রথম টেস্টের অন্যতম সেরা বোলার হাসান মাহমুদ। তার জায়গায় ফিরেছেন এবাদত হোসেন। দুই বছর পর বাংলাদেশের টেস্ট একাদশে ফিরে এসেছেন তিনি।

বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম