ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

কলম্বিয়ার কারাগারে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে নিহত ৫১ কারাবন্দি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন, ২০২২,  6:06 PM

news image

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার কারাগারে দু’পক্ষের দাঙ্গায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন। মঙ্গলবারের (২৮ জুন) এই সংঘর্ষে আরও ৩০ বন্দি গুরুতর আহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটির তুলুয়া শহরের কারাগারে ছড়ায় দেশটির ইতিহাসে স্মরণকালের মধ্যে অন্যতম ভয়াবহ এই দাঙ্গা। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুটি গ্যাংয়ের মধ্যে বাঁধে এই সংঘাত। এ সময়, ধারালো অস্ত্র, পিস্তল ব্যবহার করছিল বন্দিরা। কয়েকটি সেলে আগুনও ধরিয়ে দেয় তারা। কারারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলেই প্রাণ হারান ৪৯ জন। বাকিদের হাসপাতালে নেয়া হলে আরও দু’জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরও ২৪ কয়েদি। প্রিয়জনের খবরের খোঁজে জেলখানার বাইরে ভিড় করেছেন পরিবারের সদস্যরা। দাঙ্গা চলাকালে কারাগারে ছিলেন ১২শ’ ৬৭ কয়েদি।কারাকোল রেডিওতে ইনপেক প্রিজন এজেন্সির পরিচালক জেনারেল টিটো কাস্তেলানোস বলেন, এটি একটি বিয়োগান্তক ও দুর্যোগময় ঘটনা। এই দাঙ্গায় তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। কয়েকটি ম্যাট্রেসে আগুন ধরিয়ে দেয়া হয়। সেখান থেকেই ছরাউ আগুন আর প্রাণ হারায় ৪৯ জন কারাবন্দি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম