ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কলকাতায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২৩,  6:56 PM

news image

কলকাতায় আজ মঙ্গলবার আরও বেড়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবারের চেয়ে যা বেশ খানিকটা বেশি। এছাড়া, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি। শহরে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে গরম ধীরে ধীরে বাড়তে পারে। ইতোমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদের তাপ এড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সদ্যোজাত, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বেরোলে ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কিছু রাজ্যে টানা কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম