ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

করোনা সংক্রমণের হারে শীর্ষে রাজশাহী

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২২,  9:13 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হাসপাতালটিতে করোনা সংক্রমণের হারে শীর্ষ অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মারা গেছেন আরো দুজন। শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে রবিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে এ দুজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন করে নারী ও পুরুষ ছিলেন। হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই চিকিৎসাধীন ছিলেন করোনা উপসর্গ নিয়ে।

তাদের একজনের বাড়ি রাজশাহীতে, অপরজন নওগাঁ জেলার বাসিন্দা। রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে ইউনিটটিতে মোট রোগীর সংখ্যা ৬০। এরমধ্যে ৩৪ জন করোনা পজিটিভ রোগী। এদিকে সর্বশেষ একদিনে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ৪৫৮ টি নমুনা। এরমধ্যে ২৬৮ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহীর ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে ২২৫ জনের ফলাফল। যা শনাক্তের হার ৬২ দশমিক ৮৫ শতাংশ। এদিন এটিই জেলাভিত্তিক সর্বোচ্চ সংক্রমণের হার। রামেক হাসপাতালের পরিচালজ ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম