ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

করোনা মহামারি এখনই শেষ হচ্ছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২২,  8:22 PM

news image

করোনা মহামারি এখনই শেষ হয়ে যাচ্ছে ভাবার দরকার নেই বলে বিশ্ব নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘তীব্রতা কম হলেও ওমিক্রন মৃদু, এই ধারণা একেবারেই ভ্রান্ত। ওমিক্রনেও ভর্তি হতে হচ্ছে হাসপাতালে, ঘটছে মৃত্যুও।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ১৮ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘গত সপ্তাহজুড়ে বিশ্বব্যাপী এক কোটি ৮০ লাখ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এখনও গোটা বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে গড়ে ৪৫ হাজার মানুষ মারা যাচ্ছেন কোভিড আক্রান্ত হয়ে।’

এ সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার ডা. আধানম বলেন, ‘(ওমিক্রন) হালকা ধরনের রোগ—এমন ধারণা বিভ্রান্তিকর। একদম ভুল করবেন না। ওমিক্রনে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, এমনকি স্বাস্থ্য সেবাখাত হিমশিম খাচ্ছে।’ডব্লিউএইচও’র জরুরি সেবা প্রধান ডা. মাইক রায়ানও বলেছেন, ‘ওমিক্রনে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে টিকাদানে ধীরগতিসম্পন্ন দেশগুলোতে এর মাত্রা বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৪০৫ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৪ জনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম