ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

করোনা ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  9:58 PM

news image

করোনা ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, পাশের দেশ ভারতে করোনায় ৫ লাখ লোক মারা গেছে। আমাদের এখানে মাত্র ২৯ হাজার লোক মারা গেছে, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। করোনা ভ্যাকসিন দেওয়ায় আমরা বিশ্বের ৮ নম্বর অবস্থানে রয়েছি। সব মিলিয়ে করোনা ব্যবস্থাপনায় আমরা বিশ্বে রোল মডেল। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, পৃথিবীর স্বাস্থ্য যদি ভাল থাকে, তাহলে মানুষসহ সব প্রাণীর স্বাস্থ্য ভালো থাকবে। আমরা পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখতে চাই। পৃথিবীর উন্নয়ন হচ্ছে। উন্নয়নের পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। মাটি, পানি, বাতাস নষ্ট হচ্ছে। জীবন নির্ভর করে আবহাওয়ার ওপরে। জীবন নির্ভর করে মাটির ওপরে। এই পৃথিবী আমাদেরকে থাকার জায়গা এবং খাবার দিয়েছে। পৃথিবী আমাদেরকে বায়ু এবং পানি দিচ্ছে। আমাদের দায়িত্ব এগুলো নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করা। এগুলো নষ্ট করলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বেশি দূষণ করে না। বড় বড় দূষণকারী দেশ হচ্ছে আমেরিকা, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া। এসব দেশ সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে থাকে। বাংলাদেশে পরিবেশ দূষণ কম হয়। কিন্তু পরিবেশ দূষণের প্রভাব বাংলাদেশের ওপর অনেক বেশি পড়ে। যদি পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে তাহলে বাংলাদেশের ২০ শতাংশ জায়গা পানির নিচে চলে যাবে। লবণাক্ততা বেড়ে যাবে। বিভিন্ন অসুখ-বিসুখ বাড়বে। একই সঙ্গে দারিদ্রতাও বেড়ে যাবে। তখন দেশের উন্নয়ন ব্যাহত হবে। সুতরাং পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, আমাদের বুড়িগঙ্গা এবং তুরাগ নদীর পানি কালো হয়ে গেছে। পানি দেখে মনে হয় তাতে পিচঢালা হয়েছে। ঢাকা শহরে কিছুদিন যাবত ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। কলেরা দেখা দিয়েছে। এটা পানি দূষণের কারণে হয়েছে, খাবার থেকেও হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. শাহাদত হোসেন মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম