ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

করোনা প্রতিরোধে সব ধরনের সমাবেশ বন্ধের সুপারি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২২,  5:16 PM

news image

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা প্রকাশ করা হয়েছে। কমিটির ৫০তম সভায় সব ধরনের সমাবেশ বন্ধে করা হয়েছে সুপারিশ গতকাল শুক্রবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,

ভারতসহ সারা বিশ্বে কোভিড-১৯-এর সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে, পাশাপাশি বাংলাদেশেও ঊর্ধ্বমুখী। বিজ্ঞপ্তিতে চারটি সুপারিশ করেছে পরামর্শক কমিটি। সুপারিশে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিয়ে, মেলা, ওয়াজ মাহফিল ও রাজনৈতিক সমাবেশও বন্ধ রাখার সুপারিশ করেছে জাতীয় কমিটি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম