ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

করোনা আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ, ২০২২,  10:23 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। স্থানীয় সময় আজ সোমবার তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে যে, নাফতালি বেনেতের অবস্থা এখন অনেকটাই ভালো। তিনি এখন আলাদা ঘরে অবস্থান করছেন এবং সেখান থেকেই দায়িত্ব পালন করবেন। এদিকে, হোয়াইটহাউজ জানিয়েছে, আগেরদিন জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনিও করোনা পজিটিভ হতে পারেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘প্রধানমন্ত্রী বেনেতের করোনা পজিটিভ আসার পর, আমরা নিশ্চিত যে সেক্রেটারি ব্লিংকেনও তার ঘনিষ্ঠ ছিল। তাই এখন তিনিও সিডিসির সব নির্দেশনা অনুসরণ করবেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম