ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

করোনায় বিশ্বে আরও ৮০৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  4:41 PM

news image

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। একই সময়ে মারা গেছেন ৮০৩ জন। মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩০ হাজার ৯৩৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ১ লাখ ৮ হাজার ২৮১ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ সময়ের মধ্যে মারা গেছেন ৪১৫ জন। বিশ্বের মধ্যে আক্রান্তের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন ৪ হাজার ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম