ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

করোনায় বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  4:32 PM

news image

বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হঠাৎ করে সংক্রমিত ব্যক্তির সংখ্যা অনেক বেশি বেড়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৩৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৮৫২ জন। এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৪ হাজার ৬৪৯ জন। আর মৃত্যু হয়েছিল ৬৮৩ জনের। ফলে দেখা যাচ্ছে এক দিনের ব্যবধানে সংক্রমণ অনেক বেড়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫২৬ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৪ হাজার ৮৯১ জনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম