ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

করোনায় আক্রান্ত বেলিন্ডা বেনসিক ও ওন্স জাবেউর

#

স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২১,  4:51 PM

news image

আবুধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে খেলার পর করোনা পজিটিভ হয়েছেন নারী তারকা বেলিন্ডা বেনসিক এবং ওন্স জাবেউর। তারা এই টুর্নামেন্টে খেলে করোনায় আক্রান্ত হওয়া তৃতীয় ও চতুর্থ খেলোয়াড়। এর আগে ইউএস ওপেন চ্যাম্পিয়ন এবং ২০২১ সালের বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার বিজয়ী ব্রিটেনের এমা রাদুকানুও টুর্নামেন্ট শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নেন। পুরুষ তারকা রাফায়েল নাদালও স্পেনে ফিরে যাওয়ার পর করোনা পজিটিভ হয়েছেন। সুইজারল্যান্ডের অলিম্পিক চ্যাম্পিয়ন বেনসিক নারীদের একক ম্যাচে তিউনিসিয়ার জাবেউরের কাছে পরাজিত হয়েছেন। দুজনই এখন করোনা পজিটিভ। এক টুইট বার্তায় বেলিন্ডা বেনসিক বলেন, ‘সম্পূর্ণ টিকা নেওয়ার পরও দুর্ভাগ্যবশত আমি সম্প্রতি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আমি এখন আইসোলেশনে আছি এবং যতটা সম্ভব সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। কারণ, আমার শরীরে গুরুতর লক্ষণগুলো (জ্বর, ব্যথা, সর্দি) রয়েছে।’ তিউনিসিয়ায় আইসোলেশনে রয়েছেন ওন্স জাবেউর। তিনিও জানিয়েছেন, তার শরীরে করোনার শক্তিশালী লক্ষণ রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম